April 21, 2026
লাইফস্টাইল ডেস্ক : প্রিয় মানুষের সঙ্গে শুদ্ধ ও পরিপূর্ণ রোমান্স করতে গেলে আপনাকে কিছু জিনিস জানতেই হবে। না হলে আপনি এ বিষয়ে আনাড়িই থেকে যাবেন। বিষয়গুলো খুব সহজ কিন্তু গোপন। গোপন বলা হচ্ছে এ কারণে, বলে না দিলে আসলে তেমন কেউই এসব নিয়ে মাথা ঘামায় না। ১. সঙ্গীর ইতিবাচক দিকগুলো দেখুন: সম্পর্কের মধ্যে নেতিবাচক বিষয় এলেই রোমান্সে ঘাটতি দেখা দেবে। সঙ্গীর সবকিছু ইতিবাচক হিসেবে নিন, দেখবেন পরিপূর্ণ রোমান্স খেলা করছে আপনার হাতের মুঠোয়। ২. সঙ্গীর ভালোবাসার ভাষা বুঝুন: ভালোবাসার ভাষা না বুঝলে বড়ই বিপদ। এ ভাষা শুধু মুখের ভাষাই নয়, শরীরের ভাষাও বুঝতে হবে। এক্ষেত্রে সফল হওয়া মানেই রোমান্সের ১৪ আনা পূর্ণ করা। ৩. সমস্যা ভুলে গল্প করুন: যখনই সঙ্গীর সঙ্গে গল্প করতে বসবেন বা একান্তে সময় কাটাতে চাইবেন, তখন সব সমস্যার কথা ঝেড়ে ফেলুন। সারাক্ষণ শুধু সমস্যা নিয়ে আলোচনা করলে জীবন থেকে পালিয়ে যাবে রোমান্স। ৪. কাছাকাছি থাকুন: ব্যস্ত জীবনে দম্পতিদের কাছে আসার সময় চারটি। ১. ঘুম থেকে জেগে ওঠার সময় ২. কাজে বেরোনোর সময় ৩. কাজ থেকে ফেরার পর ও ৪. বিছানায় ঘুমাতে যাওয়ার সময়। এই চারটি সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন। চারবার অন্তত ৪ মিনিট করে ১৬ মিনিট কাছাকাছি থাকনু। পরিতৃপ্তির হাসি আপনার মুখেই আসবে। ৫. প্রযুক্তির ব্যবহার কমান: সঙ্গীর সঙ্গ পরিপূর্ণ উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে প্রযুক্তি পণ্যের ব্যবহার কমাতে হবে। ধরুণ, দুজনে একান্তে সময় কাটাচ্ছেন, এ সময় বেজে উঠলো মোবাইল ফোন, কেমন লাগবে? অথবা টিভি চলছে আপনারা কাছাকাছি হওয়া চেষ্টা করছেন, সুবিধা করতে পারবেন? তাই রোমান্টিকতায় বিরক্তির উদ্রেক করে এমন ধরনের প্রযুক্তি পণ্যের ব্যবহার থেকে দূরে থাকতে হবে।