পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাহরুখে ছোট ছেলের সঙ্গে অভিনয় করতে চান দ‌‌‌ীপিকা

Posted on October 28, 2014 | in বিনোদন | by

35ff4d14f6c66c07d85b2436909d8d00 copyবিনোদন ডেস্ক: শাহরুখ এমনই। বেশ সিরিয়াস মুডে বলা কথাটা শুনে প্রথমে চোখ কুঁচকে আসবে অনেকের। পরে বুঝতে পেরে ধীরে ধীরে হাসিতে চওড়া হবে ঠোঁট। মূল ঘটনা হলো ‘হ্যাপি নিউ ইয়ার’-এর একটি অতিথি চরিত্রে অভিনয় করেছে শাহরুখের ছোট ছেলে আব্রাম। অবশ্য অভিনেতার বয়স এতই কম যে- সে বুঝতেও পারেনি যে অভিনয় করছে। আর তাতেই পর্দায় ফুটে উঠেছে ন্যাচারাল অভিনয়। সিনেমার শেষে ক্রেডিট লাইনে শাহরুখপুত্র আব্রামের নাম দেখার পর অ‌‌নেকেই প্রশংসাবাক্য পাঠিয়েছেন কিং খানের দরবারে। প্রশংসা করেছেন দীপিকা পাডুকোনও। শাহরুখের মতে ওটাই ছিল সবচেয়ে বড় প্রশংসা। আব্রামের অভিনয় দেখে মুগ্ধ দীপিকা বলেছেন, পরের ছবিটা তিনি আব্রামের সঙ্গেই করতে চান! বছরের শেষে ‘হ্যাপি নিউ ইয়ার’ রিলিজ পেলেও ব্যবসার অবস্থা দেখে প্রযোজক মশাই দারুণ হ্যাপি। শুরুর সপ্তাহেই তুলে নিয়েছে ১০৮ কোটি রুপি। অপেক্ষায় আছে আরও বড় কয়েকটি রিলিজ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud