পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাহরুখের ডন থ্রি নেই প্রিয়াঙ্কা

Posted on October 17, 2015 | in বিনোদন | by

Don20151017073256বিনোদন ডেস্ক: দারুণ জমেছিলো ‘ডন’ ও ‘ডন-২’তে শাহরুখ-প্রিয়াঙ্কার পর্দা রসায়ন। সেই সুবাদে ছবিটি বেশ সাফল্যও পেয়েছিলো। তবে সেই ধারাবাহিকতা বজায় থাকছে না ছবিটির পরবর্তী সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ‘ডন-৩’ তে ভিলেন হিসেবে কিং খান শাহরুখ থাকলেও বাদ পড়েছেন প্রিয়াঙ্কা। মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, ছবিটির প্রযোজক রীতেশ সিদ্ধানি নিয়ে আসতে চলেছেন এক চমক। ‘ডন’র এই সিক্যুয়েলে সম্ভবত দেখা মিলবে না প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ভিলেন রূপে দেখা যাবে কিং খানকে।

এর আগে ২০০৬ সালে বিগ বির ‘ডন’র রিমেক করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন বলিউড বাদশা। এরপর ‘ডন-২’ তেও বেশ সাবলীল ছিলেন তিনি। এই দুটি ছবিতেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাওয়া গেছে। ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এর পাশাপাশি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং ফারহান ও সিদ্ধানির এক্সেল এন্টারটেনমেন্ট একসঙ্গে প্রযোজনা করবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud