পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাহজালালে ৮১২ গ্রাম স্বর্ণসহ আটক ১

Posted on December 19, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

urlঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৮১২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন  এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, সৌদি আরব থেকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৮০৮ যোগে যাত্রী আবু তাহের (৫০) ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার লাগেজ থেকে ৮১২ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। আবু তাহের বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud