April 16, 2026
ঢাকা : দুবাই ফেরত শহিদুল্লাহ নামে এক যাত্রীর কাছ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোবাবার দুপুরে শহিদুল্লাহ দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ তাকে তল্লাশি করে। এ সময় তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ২১টি স্বর্ণের বার উদ্ধার করেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, তাকে চ্যালেঞ্জ করে তার শরীর তল্লাশি করা হয়। আটকের পর তিনি স্বীকার করেছেন, এগুলো তিনি (শহিদুল্লাহ) দুবাই থেকে নিয়ে এসেছেন।