পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাশুড়ির উপদেশ, কারিনাকে আরও “সেক্সি” হতে হবে

Posted on June 25, 2015 | in বিনোদন | by

47689_0বিনোদন ডেস্ক : শাশুড়ি চাইছেন বৌমা আরও গ্ল্যামারাস, আরও ‘সেক্সি’ হয়ে উঠুন। তা চাইবেন না-ই বা কেন! পুত্রবধূ যদি হন কারিনা কাপুর খান আর শাশুড়ি শর্মিলা ঠাকুর, তা হলে এমন নবাবি আকাঙ্ক্ষাই তো স্বাভাবিক।
এক সাক্ষাৎকারে সম্প্রতি কারিনা জানিয়েছেন, তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুর চান যে তিনি সব সময় ‘গ্ল্যামারাস রোল’-এ অভিনয় করুন। যেমন, ‘দাবাং ২’-এর আইটেম নাম্বারে করিনার ‘ঠমক’ শর্মিলার বিশেষ পছন্দ হয়েছে। তাঁকে সর্বদা এই রকম গ্ল্যামারাস ও সেক্সি দেখাক, এটা তিনি চান।
এক কালের বলিউড হার্টথ্রব শর্মিলা ঠাকুর কারিনার আবাল্যের প্রেরণা। তিনি এক কালের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ক্যারিয়ার এবং পরিবারকেও সামলেছেন সমান দক্ষতায়। এটাই তাঁর কাছ থেকে শেখার বলে জানালেন বলিউডের বেবো।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud