পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শপিং এর ফাঁকে অনন্ত-বর্ষা, দেখুন একদম নতুন একটি সেলফি

Posted on July 12, 2014 | in বিনোদন | by

10333627_391993834274516_2508176060854270444_oপুরো পৃথিবীতে সাড়া জাগানো একটি শব্দ হলো ‘সেলফি’। ২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে অক্সফোর্ড অভিধানে স্থান পেয়েছে ‘সেলফি’। এক দশক আগে সেলফি শব্দটির উত্পত্তি হলেও কেবল গত বছর এর ব্যবহার বাড়তে শুরু করে। নিজের তোলা ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট দেয়ার মাধ্যমে সেলফি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশ্বের প্রতিটি দেশের নামিদামী তারকারাও সেলফি জ্বরে ভুগছেন। বর্তমানে নিজের ছবি নিজেই তোলার যেন হিড়িক পড়ে গিয়েছে চারিদিকে। আর এই জোয়ারে গা ভাসিয়েছেন হলিউড বলিউড ও ঢালিউডের নামী দামী তারকারা। কিন্তু সেলফি তোলার এই দৌড়ে এতদিন অনন্ত বর্ষা বেশ পিছিয়েই ছিলেন বলা যায়। যেখানে সব তারকা নিজের ফেসবুক ওয়ালে নিয়মিতই সব খানে গিয়ে সেলফি তুলে আপলোড করছেন, সেখানে অনন্ত বর্ষা নিজেদের প্রথম সেলফিটি তুলেছেন মাত্র কিছুদিন আগে। ফেসবুকে সেই ছবি দিয়ে সেখানে ক্যাপশনও দিয়ে দিয়েছেন যে সেটা তাদের প্রথম সেলফি।

সম্প্রতি অনন্তের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে অনন্ত ও বর্ষার আরেকটি নতুন সেলফি আপলোড করা হয়েছে। সেলফিটিতে বর্ষা তার মোবাইল ফোন দিয়ে নিজেদের আয়নার প্রতিচ্ছবিকে মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছেন। সম্প্রতি আমেরিকায় বেড়াতে গিয়েছেন এই দম্পতি। আর সেখানেই ঘোরাঘুরি করার এক ফাঁকে তুলে নিয়েছেন নিজেদের এই সেলফিটি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud