April 20, 2026
বিনোদন ডেস্ক : লেমিসের গান ‘টাচ মি টাচ মি’ঢাকা: সংগীতশিল্পী লেমিস এবার গাইলেন ‘টাচ মি টাচ মি’ শিরোনামের একটি গান। গানটি ব্যবহার করা হবে সাফি উদ্দিন সাফির নতুন ছবি ‘ব্ল্যাকম্যানি’তে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গতকাল সন্ধ্যায় মগবাজারের ভার্সেটাইল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
লেমিস বলেন, ‘প্লেব্যাকে খুব কমই কাজ করে থাকি। তবে গানটির মত ভালো কথা ও সুর পেলে প্লেব্যাকে নিয়মিত হব।’
গানটিতে লেমিসের সাথে কণ্ঠ দিয়েছেন সায়মন। মুভি প্ল্যানেটের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করছেন সাইমন, কেয়া, মৌসুমী হামিদ প্রমুখ।