পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের ওপর সাত দিনের নিষেধাজ্ঞা

Posted on April 23, 2015 | in জাতীয় | by

300px-M&Prevolverডেস্ক রিপোর্ট: জনস্বার্থে লাইসেন্সধারী অস্ত্র মালিকদের ২৫ এপ্রিল ভোর ছয়টা থেকে আগামী ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়।
এ আদেশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব হাবিবুর রহমান।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে এবং সারা দেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
তবে আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud