পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লতিফকে গ্রেফতারে আইনি জটিলতা আছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Posted on November 24, 2014 | in রাজনীতি | by

urlঢাকা : প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে আইনি জটিলতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লতিফ সিদ্দিকীর বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে জেনে নিন।’ তাহলে উচ্চ আদালতের নির্দেশে তাকে গ্রেফতারে সরকারের কোন ব্যর্থতা আছে কিনা এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো ব্যর্থতা নেই। হাইকোর্টের যে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তা যেমন সত্য, লতিফ সিদ্দিকী এখনো এমপি, তার এমপির পদ এখনো যায়নি  এটিও তেমন সত্য। একজন এমপিকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন রয়েছে। গ্রেফতারে আইন জটিলতা আছে, আশা করি তা অচিরেই কেটে যাবে।’

ধর্মীয় অনভূতিতে আঘাত হানার দায়ে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। একি অভিযোগে সারা দেশে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।  এদিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।হজ চলাকালীন গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের এক হোটেলে প্রবাসী টাঙ্গাইল সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’ এদিকে প্রাক্তন এ মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামী ঐক্যজোট। অন্যদিকে গ্রেফতার না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছে হেফাজতে ইসলাম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud