পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লঙ্কান ওয়াশ হলো টাইগাররা

Posted on February 22, 2014 | in খেলাধুলা | by

179371ঢাকা: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ছিলো বাংলাদেশের জন্যে প্রস্তুতিমূলক। প্রস্তুতির সবজায়গায় ব্যর্থতার পরিচয় দিলেন মুশফিক বাহিনী। ৪৭.৩ ওভারে নাঈম হোসেনে বলে অ্যাঞ্জেলো ম্যাথুস ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিন।  এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিলেন কুশাল পেরেরা। ২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করলেন পেরেরা। ২৪১ রানে লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে যান পেরেরা। ১০৬ রান করে রুবেলের বলে বিদায় নেন পেরেরা। ৫৯ রানে উইকেটে আছেন দিনেশ চান্দিমাল। তার সঙ্গে উইকেটে নেমেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ম্যাচ হারলে লঙ্কাওয়াশের লজ্জায় পরবে স্বাগতিকরা। ১০.১ ওভার মাহমুদউল্লাহর বলে শামসুর রহমানের কাছে বল দিয়ে বিদায় নেন ওপেনার লাহিরু থিরিমান্নে (১৮)। দ্বিতীয় সাফল্যটিও আসে মাহমুদউল্লাহর কাছ থেকে। ১৬তম ওভারের প্রথম বলে ভিথানাগেকে ফাঁকি দিয়ে মিডেল স্ট্যাম্পে আঘাত বল গিয়ে আঘাত হনে।

বাংলাদেশ:২৪০/৮
শ্রীলঙ্কা: ২৪৬/৪

টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ২৪০ রান করেছে স্বাগতিকরা। সোহাগ গাজী ৪৮.৩ ওভারে থিসারা পেরেরার বলে স্ক্রুপ শট খেলতে গিয়ে স্ট্যাম্পে লাগে বল। ২৩ রানে গাজী আউট হলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শফিউল ইসলাম (১৫) ও আরাফাত সানি (১) রান করেন।  মুমিনুল হক দলের পক্ষে সর্বাধিক ৬০ রানে ইনিংস খেলেন। মুমিনুল ছাড়া কেউই বড় কোন স্কোর গড়তে পারেননি। ৪৫তম ওভারে লাকমালের বলে সাজঘরে ফিরেন নাসির হোসেন (৩৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫)।  প্রসাদের বলে সেনানায়েকের কাছে তুলে দেন অধিনায়ক মুশফিকুর রহিম (৩০)। দলীয় ১৩০ রানে মুশফিক বাউন্স বলটি পয়েন্টে ঠেলে দেলেই তালুবন্দি করতে ভুল করেননি সেনানায়ক।

এর আগে দ্রুত দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হলেন মুমিনুল হক (৬০)। ভিথানাগের ডিরেক্ট হিটে আউট হন তিনি।  শুরুতেই এনামুল আউট হওয়ায় চাপে পড়ে বাংলাদেশ। ধাম্মিকা প্রসাদের প্রথম ওভারে দুই রান করে সাজঘরে ফিরলেন এনামুল হক। উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের কাছে বল তুলে দেন এনামুল। শামসুর রহমান ও মুমিনুলের ব্যাটিংয়ে অর্ধশতক পার হলেও দলীয় ৬২ রানে সাজঘরে ফিরেন শামসুর। প্রসাদের দ্বিতীয় শিকার হন শামসুর (২৫)। ডিপ স্কয়ারলেগে পেরেরার কাছে বল দেন শামসুর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud