April 18, 2026
রেসিপি ডেস্ক:
উপকরণ:
– চিকেন ড্রামস্টিক ৪ টেবিল চামচ
– লেবু ২টা
– সেজ পাতা ৩ টেবিল চামচ
– অরিগ্যানো ১ চা চামচ
– রোজমেরি ৩ টেবিল চামচ (কুচনো)
– থাইম ২ চা চামচ
– রসুন ১ কোয়া
– লবণ ১ চা চামচ
– মরিচের গুড়ো ১ চিমটি
– অলিভ অয়েল ৩/৪ কাপ
– পানি সামান্য
প্রণালী:
ম্যারিনেড করার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। চিকেন ড্রামস্টিক মিশ্রণ মিশিয়ে ম্যারিনেড করে জিপ লক ব্যাগে ভরে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। বাকি ম্যারিনেডও ভরবেন ব্যাগে।
ফ্রিজ থেকে বের করে ৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করা ওভেনে ৩০ মিনিট চিকেন ড্রামস্টিক বেক করে নিন।