পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রুটি, কলা খেয়ে মাহির তিন দিন

Posted on February 15, 2014 | in বিনোদন | by

1796423_360703390735493_1714400229_nঢাকা: দুর্গম দ্বীপ। সেখানে হাতেগোনা কয়েকটি হোটেল। খাবর বলতে সামুদ্রিক মাছের আইটেম। খাওয়া অভ্যাস না থাকলে তা গালে ওঠানোই দায়। ঢালিউড রানী মাহিয়া মাহিকে পড়তে হয়েছিল এমন এক পরিস্থিতিতে। পর্দায় নয়, বাস্তবে। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবির শুটিংয়ের সময় এমন ঘটনার মুখোমুখি হন চিত্র নায়িকা মাহি।

সূত্র জানায়, ছবিটির শুটিং এর জন্য ইফতেখার চৌধুরী টিম নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানকার একটি দ্বীপে টানা তিন দিন থাকতে হয়েছিল। সামুদ্রিক মাছের খাবার ছাড়া ছাড়া তেমন কোনো খাবার সেখানে পাওয়া যেত না। যা পাওয়া যেত, তা ভালোভাবে খেতে পারতেন না মাহি। তাই বাধ্য হয়ে, মুড়ি, রুটি, কলা এইসব খেয়ে তিন দিন পার করেছেন ঢালিউডের ‘নবাগত’ এই নায়িকা। অগ্নি ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশনধর্মী নায়িকা হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন মাহি। আর এ কারণেই এ ছবিটিকে নিজের ক্যারিয়ারের অন্যরকম ছবি বলেও আখ্যা দিয়েছেন তিনি, ‘এ সিনেমার গল্পটি যখন পড়েছি, তখন থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমি ছদ্মবেশী খুনি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ ছবিটি আমার ক্যারিয়ারের সেরা সিনেমা বলে মনে হচ্ছে।’ অন্যদিকে একজন বক্সিং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ঘটনাচক্রে একটা মিশনেই পরিচয় হয় শুভ ও মাহির। তারপর থেকেই এক এক করে বের হয়ে আসে নানা রহস্য।
‘অগ্নি’তে আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, ড্যানি সিডাক, ইফতেখার চৌধুরী, কাবিলা, ডেইজি প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud