পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রিজভী-দুদুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

Posted on May 28, 2015 | in আইন-আদালত | by

rizvi-duduবিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাদেরকে জেলেগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন তাদেরকে আদালতে হাজির করে রিজভীকে তিনটি মামলায় ২৭ দিন ও দুদুর ছয় মামলায় ৬০ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি চায় পুলিশ। একইসঙ্গে আসামিরপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড আবেদন নাকচ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে জেলেগেটে জিজ্ঞাসাবাদের ওই আদেশ দেন।
বিগত হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়েছিল।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud