পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রায়পুর সরকারি কলেজে ছাত্রদল-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

Posted on July 1, 2013 | in সারা দেশ | by

image_50982

রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান সুজন পাটওয়ারীসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী জানায়, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে সকাল ১০টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়।

পরে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। দুপুর ১২টার দিকে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে কলেজের মূল ফটকে এসে ভিতরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে তাদেরকে ধাওয়া করে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়। আহতরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud