April 21, 2026
বিনােদন ডেস্ক: হাবিবুল ইসলাম হাবিবের নির্মাণাধীন চলচ্চিত্র `রাত্রির যাত্রী’। এ সিনেমার আইটেম গানে এবার কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী লেমিস। তার গাওয়া গানটির সঙ্গে নাচবেন আইটেম কন্যা সাদিয়া আফরিন। এ সিনেমায় দুটি আইটেম গান থাকছে। এর আগে একটি আইটেম গানের রেকর্ডিং ও শুটিং শেষ করা হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানী মৌচাকের লং প্লে স্টুডিওতে এ গানের রেকডিং সম্পন্ন করা হয়েছে। এর কথা লিখেছেন- নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। সুর করেছেন মুশফিক লিটন। সিনেমাটির পরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসেই এ গানটির শুটিংকরা হবে। এছাড়া চলতি মাসের ২৫ তারিখ একদিনের কিছু দৃশ্যের শুটিং করা হবে।’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামানসহ আরো অনেকে। এ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। গত ২০ অক্টোবর সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজ্যুয়াল আর্টস।