রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলির কারণ জানতে সরকারকে উকিল নোটিস
Posted on February 11, 2014 | in ইসলাম | by ajkerkhabor.com

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিস দিয়েছেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া। কয়েকজন অধিকারকর্মী ও শিক্ষকের পক্ষে জোতির্ময় বড়ুয়া এই নোটিস পাঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলি ছোড়ার আগে ও পরে সরকার কি কি ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়েছে- তা জানাতে বলা হয়েছে এই নোটিসে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, “গুলি করার ক্ষেত্রে আইনে বেশ কিছু প্রক্রিয়া অবলম্বনের কথা বলা রয়েছে। আমরা নোটিসে সে সব প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্র হাতে ছাত্রলীগ এই নোটিস ডাকযোগে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহীর মতিহার থানার ওসিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সান্ধ্যকোর্স চালু ও বর্ধিত ফি বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলিতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এছাড়া ওই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদেরও অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।