পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে একের পর এক গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

Posted on January 7, 2015 | in জাতীয় | by

এম এ মানিক:  রাজধানীর মিরপুর, পল্টন, বাড্ডা, আজিমপুর এবং সদরঘাট এলাকায় চারটি বাস এবং একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় এসব গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নাজমা

 

আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর পল্টনের ক্রীড়া ভবনের সামনে একটি বাসে, আজিমপুরে সন্ধ্যা ৭ টার দিকে একটি মিনিবাসে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই বাসের আগুনও নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। তিনি আরো জানান, মধ্য বাড্ডার একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একইভাবে রাজধানীর মিরপুরের ১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে বুধবার সন্ধ্যায়ও রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ফার্মগেইট, পল্টন, মহাখালী এবং পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud