পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে অজ্ঞান পার্টির ৩১ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Posted on November 27, 2014 | in জাতীয় | by

ঢাকা : রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ৩১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি জনসাধারণকে রাস্তায় অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কিছু না খাওয়ার জন্য অনুরোধ জানান এবং এ বিষয়ে সকলকে আরো সচেতন হওয়ার তাগিদও দেন।
রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৩১ সদস্যকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান অজ্ঞান করার সামগ্রী উদ্ধার করা হয়।
–  মিজানুর রহমান পিন্টু (৪২), জলিল বেপারী (৫৫), রশিদ (৪২), বাবু (৩২), কামরুজ্জামান (২৫), জাহিদ (২২), নিয়ামুল হক (২১), খোকন মিয়া (২৩), মোসলেম মোল্লা (৩৫), আলম (২২), মিজানুর (৪২), শরিফুল (৪৮), আনোয়ার (৩৫), রেজাউল (৪০), ওসমান গনি (২৫), লালমিয়া (৪৫), গিয়াস উদ্দিন (২৫), মামুন (৪০), শহিদ আহমেদ (২৬), ফেরদৌস (২৫), আবু তাহের (২৮), মোকসেদ মোল্লা (৪০), সুমন (২৩), বাবু, (১৮), আব্দুল কাদের (৪০), সুমন (২৫), মাওলা সরদার (২৮), মো. অলি (১৮), আমিনুল ইসলাম (২৫), জনি (১৯), শাওন আহমেদ (১৮)।
মধ্যে মিজানুর রহমান পিন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজ‍ু করা হয়েছে। আর বাকীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ৪ মাস থেকে সর্বোচ্চ ২ বছর করে সাজা দিয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud