পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যৌন হেনস্তার অভিযোগে অধ্যাপক গ্রেপ্তার

Posted on December 16, 2014 | in আন্তর্জাতিক | by

ure_47176ডেস্ক রিপোর্ট : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন আইআইটি-র ডিন। মঙ্গলবার গুয়াহাটি আইআইটি-র ডিন অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক অলোককুমার ঘোষালকে গ্রেপ্তার করল অসম পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক সহকর্মী। গত শুক্রবার পুলিশের কাছে ডিন-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইআইটি গুয়াহাটির এক শীর্ষস্থানীয়া কর্মী।
তাঁর বক্তব্য, ১২ দিন আগে অধ্যাপক ঘোষাল ক্ষমতার অপপ্রয়োগ করে তাঁর শ্লীলতাহানি করেন। অভিযোগের ভিত্তিতে সোমবারই তাঁকে জেরার জন্য তলব করে পুলিশ। এদিন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটির সিনিয়র পুলিশ সুপারিন্টনডেন্ট এ পি তিওয়ারি।
আইআইটি সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির অভিযোগের জেরে ইতিমধ্যেই ডিন-এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলোককুমার ঘোষালকে। সেই স্থল ইতিমধ্যে পূর্ণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্ত অলোককুমার আইআইটি-র গুয়াহাটি ক্যাম্পাসে রসায়ন বিভাগের অধ্যাপক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি বি টেক পাস করেন। এরপর আইআইটি খড়্গপুর থেকে এম টেক এবং ডক্টরেট উপাধি লাভ করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud