পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যৌথ প্রযোজনার শাকিব-অপু

Posted on October 15, 2014 | in বিনোদন | by

Shakib (7) copyআবু সুফিয়ান: চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’। ঢাকাই সিনেমার ‘নাম্বার ওয়ান’ হিরো শাকিব পিছিয়ে থাকবেন কেন? এবার তিনিও যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের করছেন, আর শুটিং শুরু হচ্ছে আগামী মাসেই। একাধিকবার জিজ্ঞেস করা হলেও শাকিব বিষয়টি এড়িয়ে গেছেন। তবে মুখ খুলেছেন সিনেমার প্রধান অভিনেত্রী অপু বিশ্বাস। অপু জানান, রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমাটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজিব বিশ্বাস ও বাংলাদেশের বদিউল আলম খোকন। সিনেমাতে আরও থাকছেন দেব ও শ্রাবন্তী। এর আগে এক আলাপচারিতায় শাকিব বলেছিলেন, “যৌথ প্রযোজনার সিনেমা হবে কি না তা এখনও চূড়ান্ত নয়। তবে রাজিবের সঙ্গে একটা সিনেমার ব্যাপারে কথাবার্তা হয়েছে। যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ইচ্ছা তো আছে।” শাকিব জানিয়েছিলেন, ২০১৫ সালে তিনি দুটি বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করবেন। যার একটিতে থাকবেন অপু বিশ্বাস আর পরিচালনা করবেন বদিউল আলম খোকন। অপুর কাছ থেকে খবর পেয়ে দিউল আলম খোকনের কাছে। বিষয়টি সরাসরি স্বীকার না করলেও তিনি জানান,“শাকিবের সঙ্গে একটা দারুণ সিনেমার কথা চলছে। যৌথ প্রযোজনার হবে কি না তা শাকিব বলে নাই। তবে এ সিনেমার ব্যাপারে রাজিব বিশ্বাসও কথা বলেছে শুনেছি। শাকিবের এসকে ফিল্মস সিনেমাটি প্রযোজনা করবে।” এছাড়াও শাকিব উত্তম আকাশ পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘ঢাকার ছেলে কলকাতার মেয়ে’তে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। সিনেমাতে তার নায়িকা পশ্চিমবঙ্গের রোহিনি। এবার ঈদে শাকিব-অপুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ এগিয়ে আছে। প্রযোজনা সংস্থা ও হল মালিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান পরিচালিত ‘কঠিন প্রতিশোধ’ ও ওয়াকিল আহমেদ পরিচালিত ‘সেরা নায়ক’ ঢাকার বাইরে ভালো ব্যবসা করছে। সিনেমাগুলো ঢাকার বাইরে ঠিক কত টাকা আয় করেছে তা বলতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud