February 21, 2026
সংবাদমাধ্যম তো সারাক্ষণই নজরে নজরে রাখে। চেহারা বড় কথা না, কোন রকমে শরীরের অস্তিত্ব বোঝা গেলেই শুরু হয় ফটোগ্রাফারদের ক্লিক ক্লিক। ঐশ্বরিয়ার মতো তারকার ছবি তাই নিজের থাকে না।
তাই বলে নিজের কালেকশন বলে কিছু একটা থাকা দরকার। সংগ্রহে রাখতে তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাসাতেই একটা ফটোসেশন করে নিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। নিজস্ব ট্যাবলেটে তোলা সেই ছবিও আবার কীভাবে যেন গণমাধ্যমে চলে এসেছে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ঐশ্বরিয়ার কোলে মেয়ে আরাধ্যা। ক্যামেরার সামনে আরাধ্যা অনেক ছবিই তুলেছে। তবে এদিন একদম মায়ের মত করেই ‘পোজ’ দিতে দেখা গেল তাকে।