পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃতের সংখ্যা ১০

Posted on November 21, 2014 | in আন্তর্জাতিক | by

11c5ccee3e8e456a8c5257fa60ab3f10-08ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে শীতপূর্ববর্তী বিরল তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বাফালো অঞ্চলে ছয় ফুট তুষার স্তর জমা হয়েছে। খবর এএফপির। দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অবিরাম তুষারপাতের কারণে আরও তুষারের স্তর দুই-তিন ফুট উঁচু হতে পারে। প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ও ভারি তুষারপাতের কারণে পশ্চিম নিউইয়র্কসহ উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্যাপক তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে বাড়িঘরের ছাদ বরফে ঢেকে গেছে। অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অনেক হাইওয়ে বন্ধ ও ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটিতে বিগত কয়েক দশকে এতটা ভয়াবহ তুষারঝড়ের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud