পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যশোরে পিকনিকের বাস খাদে : নিহত ৭ আহত ২০

Posted on February 15, 2014 | in জাতীয় | by

JESSORE copyযশোর : যশোরের চৌগাছার ঝাউতলায় পিকনিকের বাস খাদে পড়ে সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ শিশু। তবে তাদের পরিচয় জানা যায়নি। শনিবার রাত পৌনে নয়টায় এ ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাসটি পিকনিকে গিয়েছিল। মেহেরপুরের মুজিব নগর থেকে পিকনিক শেষে বাসটি যশোরের বেনাপোলের উদ্দেশ্যে ফিরছিল। রাত সাড়ে পৌনে নয়টায় চৌগাছার ঝাউতলায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত শিশু মারা যায়। আহত হয় অন্তত আরো ২০ জন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ও এলাকাবাসী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud