পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যশোরে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

Posted on November 27, 2014 | in জাতীয় | by

যশোর:
যশোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় মাহফুজুর রহমান খোকন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯টার দিকে যশোর শহরতলীর শেখহাটি জামরুল তলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান খোকন যশোর সদর উপজেলার সুলতানপুর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে  জানান, রাত ৯টার দিকে মাহফুজুর রহমান খোকন এবং জাহাঙ্গীর নামে দু’জন শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শেখহাটি জামরুল তলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করলে খোকন মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud