February 19, 2026
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল, ঢাকা গ্লাডিয়েটরসের মালিক সিহাবুদ্দিন চৌধুরীসহ মোট ছয়জন। নির্দোষ প্রমাণিত হয়েছেন ক্রিকেটার রনিব, মোশারফ হোসেন রুবেল, মোহাম্মদ রফিক। আজ ট্রাইব্যুনাল এ রায় দেন। তবে বাংলাদেশ দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, গ্লাডিয়েটর্সের কর্তা শিহার চৌধুরী ও শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকারাচ্চির বিষয়ের রায় পরে জানানো হবে বলে জানিয়েছেন রুবেল ও রবিনের আইনজীবী নুর-আর-সিদ্দিকী। ২০১৩ সালে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) কেলেঙ্কারিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির পাশাপাশি প্রশ্নবিদ্ধ করে তোলেন ক্রিকেটারদের ভাবমূর্তিকেও। তবে অন্য অভিযুক্তরা কিন্তু বার বারই তাদের বিপক্ষে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখান করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবার অভিযোগ মুক্ত হলেন জাতীয় দলের পেসার মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল এবং সাবেক তারকা মোহাম্মদ রফিকও।