পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোদির অপেক্ষায় সুন্দরী!

Posted on September 12, 2014 | in আন্তর্জাতিক | by

nina-davuluri-_36873আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীক্ষায় প্রহর গুনছেন নিউ ইয়র্কের এক অপরূপা সুন্দরী। সেই সুন্দরীই নাকি ফুল হাতে আমেরিকায় স্বাগত জানাবেন মোদিকে।
২৮ সেপ্টেম্বর মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি নিয়েছে ওবামা সরকার। মোদিকে মার্কিন দেশে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানও। আর সেই অনুষ্ঠানে  নরেন্দ্র মোদিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় টিভি উপস্থাপিকা তথা ২০১৪ সালের মিস আমেরিকা নীনা দাবুলুরী।
২৫ বছরে নীনা মিস আমেরিকা শিরোপা পাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত মেডিসন স্কোয়ার গার্ডেনে মোদির স্বাগতম অনুষ্ঠানের সঞ্চালনা করবেন নীনা। যে অনুষ্ঠানে ২০ হাজার মার্কিন নাগরিক হাজির থাকবেন বলে জানা গেছে।
শোনা যাচ্ছে, আমেরিকাতে এযাবতকালে কোনও দেশের রাষ্ট্রপ্রধানকে সম্মান জানাতে এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান৷ এর আগে আমেরিকায় কাউকে এভাবে সম্মান জানানো হয়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud