পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেসি গোল্ডেন বলের যোগ্য নয় : ম্যারাডোনা

Posted on July 14, 2014 | in খেলাধুলা | by

diego-maradonaলিওনেল মেসিকে গোল্ডেন বল দেওয়া ঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। টেলিসুর নামে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্রাজিল বিশ্বকাপে মেসি যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে গোল্ডেন বলের যোগ্য সে নয়। তার হাতে গোল্ডেন বল তুলে দেওয়া ফিফার সঠিক সিদ্ধান্ত ছিল না। গোল্ডেন বলের দৌড়ে মেসি ছাড়াও ছিলেন জার্মানির থোমাস ম্যুলার, নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন ও কলম্বিয়ার হামেস রোদ্রিগেজ। আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনা বলেন, মেসি! যদি পারতাম ওর হাতে আমি স্বর্গ তুলে দিতাম। কিন্তু যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া ঠিক নয়। কিছু মার্কেটিং প্ল্যানের কারণে মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ফাইনালে হেরে যাওয়ায় আমার দেশের জন্য অনেক কষ্ট হচ্ছে। তবে মারিও গোৎজে অনেক পরিশ্রম করে গোল করেছেন। তিনি আরো বলেন, আর্জেন্টিনার ডিফেন্সে ভুল বোঝাবুঝির ফলে জার্মানি গোল করেছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনার পেনাল্টি পর্যন্ত যাওয়া উচিত ছিল।

সূত্র : গোল ডটকম

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud