February 18, 2026
ঢাকা: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টিতে চোটের কারণে ছিলেন না মুশফিকুর রহিম। নেতৃত্বে তার পরিবর্তে ছিলেন মাশরাফি মুর্তজা। সেরে ওঠায় আবারও অধিনায়কত্ব ফিরে পেলেন মুশফিক। শনিবার মুশফিকের নেতৃত্বে ওয়ানডে দল ঘোষণা করা হয়। সহ-অধিনায়ক থাকবেন তামিম ইকবাল। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্পিনার আরাফাত সানির উপর আস্থা রেখেছে নির্বাচকরা। ওয়ানডে দলেও রাখা হয়েছে তাকে।
ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, আল আমিন, নাঈম ইসলাম ও শফিউল ইসলাম।