পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুশফিকের খেলা অনিশ্চিত

Posted on February 27, 2014 | in খেলাধুলা | by

180181ঢাকা:  এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে অধিনায়ক মুশফিক ইনজুরিতে পড়েছেন। বাউন্ডারি বাঁচাতে গিয়ে মুশফিক ডান হাতে বড় ধরনের আঘাতই পেয়েছেন। ইনজুরির কারণে দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আঘাত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফিজিও ভিবাব সিং মুশফিককে ড্রেসিং রুমে নিয়ে যান এবং পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই বিসিবি থেকে ঘোষণা দেয়া হয় যে মুশফিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন একটা সময় মুশফিক ইনজুরিতে পড়েছেন যখন বাংলাদেশ দলের তাকে খুবই প্রয়োজন। আগামী ১ মার্চ ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দলে নেই তামিম-সাকিব-রিয়াদ। এখন মুশফিকও একাদশে না থাকলে আফগানদের বিপক্ষে জয় নিয়ে হুমকিতে পড়বে বাংলাদেশ।  অবশ্য রাতেই মুশফিকের হাতের এক্স-রে করা হয়ে গিয়েছিল। তাতে খারাপ কোন ফলাফল ছিল না বলে জানিয়েছে বিসিবি চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud