পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুছে গেছে সাকার ট্রেডমার্ক হাসি

Posted on October 2, 2013 | in জাতীয় | by

saka-chowdhury--bg20120318181931

গাজীপুর: কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে সাধারণ কয়েদীর পোশাকে কনডেম সেলে রাখা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে তার ডিভিশন সুবিধা।

বুধবার কনডেম সেলে একাই দিন কাটিয়েছেন সাকা চৌধুরী। তবে তার স্বভাবসুলভ ট্রেডমার্ক হাসি উবে গেছে। তাকে দেখা গেছে বিষন্ন। তবে খাবার গ্রহণ করেছেন স্বাভাবিকভাবেই। মঙ্গলবার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর তার ভিআইপি সুবিধা প্রত্যাহার করা হয়। ওইদিন রাতেই তাকে কয়েদীর পোশাকে কনডেম (ত্রিশ) সেলে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা গেছে, সাকা চৌধুরীকে মঙ্গলবার রাতেই পর্যাপ্ত পুলিশ প্রহরায় প্রিজনভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয়। এর আগে আদালতে হাজির করার উদ্দেশ্যে সোমবার তাকে রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো  হয়েছিল।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার জামিল রেজা চৌধুরী জানান, মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী রয়েছেন পার্ট-১ এর ফাঁসির সেলে। এ ইউনিটে এক হাজার ২৭ জন বন্দি ছাড়াও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীনসহ ৭৮জন ফাঁসির আসামি রয়েছেন।

ফাঁসির রায়ের আগে সাকা ওই কারাগারের চিত্রা ভবনে ভিআইপি মর্যাদায় ছিলেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর সাকা চৌধুরীকে এ কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার ফাঁসির রায় ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর এ রায় ঘোষণা করেন। বাংলামেইল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud