পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মীরাক্কেল তারকাদের নিয়ে ‘স্বপ্ন যে ‍তুই’

Posted on September 28, 2014 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: পশ্চিমবঙ্গের কৌতুকভিত্তিক রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জাসর্ের তিন বাংলাদেশি তারকা আবু হেনা রনি, জামিল হোসেন এবং আনোয়ারুল আলম সজলকে একসঙ্গে দেখা যাবে একই সিনেমায়।

bg2_139357446 IMG_0197

ইমন-আঁচল জুটির সিনেমা ‘স্বপ্ন যে তুই’ -এ অভিনয় করেছেন তারা। দীর্ঘ দিন সেন্সরে জমা থাকার পর সম্প্রতি বিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছে ‘স্বপ্ন যে তুই’ সিনেমাটি। রোমান্টিক এই সিনেমাতেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমন ও আঁচল। সিনেমাতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আদনান, আরশিনা প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও রেবেকা। সিনেমাতে ইমন ও আঁচল অভিনয় করছেন ‘টম’ ও ‘জেরি’ চরিত্রে। পরিচালক সোহেল নিজের চিত্রনাট্যে ‘টম অ্যান্ড জেরি’ নামে আরেকটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সিনেমাটি নির্মাণ নিয়ে সংশয় দেখা দিলে ‘টম’ ও ‘জেরি’ চরিত্র দুটোকেই ‘স্বপ্ন যে তুই’ সিনেমাতে নিয়ে আসেন। সিনেমাতে রয়েছে ৬টি গান। শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও আকাশের সংগীতায়োজনে গানগুলো গেয়েছেন ন্যান্সি, অভি আকাশ, পারভেজ সাজ্জাদ, রাজীব এবং ভারতীয় শিল্পী আকাশ ও তনুশ্রী।
সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে- এই প্রশ্নে সোহেল জানান, ঈদের পর প্রযোজকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের সিজন ছয়ের প্রতিযোগী ছিলেন জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল এবং আবু হেনা রনি। ‘অসাম সালা’র ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করেন সজল এবং ভারত ও বাংলাদেশের প্রতিযোগীদের হারিয়ে সিজন ছয়ের চ্যাম্পিয়ন হন রনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud