পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মির্জা ফখরুলের জামিনের আবেদন নাকচ

Posted on June 2, 2015 | in রাজনীতি | by

14_+Mirza+Fakhrul+Islam+Alamgir_CMM+Court_070115_0003নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আজ মঙ্গলবার এই আদেশ দেন। এই তিন মামলায় গত ২০ মে মির্জা ফখরুলকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত। তবে তদন্তকারী কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারাফটকে ফখরুলকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। মহানগর হাকিমের ওই আদেশের বিরুদ্ধে আজ মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। পরে তাঁর গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। এই বিএনপি নেতার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud