February 22, 2026
ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে একটি বস্তিতে আগুন লেগেছে। মিরপুর-১ এ জনতা হাউজিংয়ের সামনের বস্তিতে মঙ্গলবার দুপুর ১টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আগুন নেভানোর জন্য ১২টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি। রাইজিংবিডি