March 13, 2026
ঢাকা: রাজধানীর মিরপুরে এক কোটি ২০ লাখ জাল টাকার নোটসহ ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতব্যাপী মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, ঈদুল-আযহাকে সামনে রেখে পশুর হাটে জাল টাকার লেনদেনের জন্য একটি চক্র মাঠে নেমেছে এমন সংবাদের ভিত্তিতে রাতভোর অভিযান চালানো হয়। এসময় এক কোটি ২০ লাখ জাল টাকার নোটসহ ছয়জনকে আটক করা হয়। তবে আটকদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।