পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিন্টুর মনোনয়ন জমা, ছেলের সিদ্ধান্ত হয়নি

Posted on March 29, 2015 | in রাজনীতি | by

oufxtdifঢাকা: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে তাফসীরুল এম আউয়াল।
এর আগে রোববার দুপুর সোয়া ১টায় আগারগাঁওস্থ ঢাকা উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আব্দুল আউয়াল মিন্টুর আরেক ছেলে তাবিথ আউয়ালের পক্ষে মনোনয়ন কেনেন সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তাফসীরুল এম আউয়াল বলেন, ‘এ ব্যাপারে আমাদের পরিবারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। যে মনোনয়ন জমা দিতে আসবেন তাকেই জিজ্ঞাসা করবেন।’
বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে!

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud