পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিনু-বুলবুল কারাগারে

Posted on February 24, 2014 | in রাজনীতি | by

imagesরাজশাহী থেকে: পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির ৩৪নেতাকর্মীকে  কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  সোমবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে বিএনপির নেতাকর্মীরা জামিন আবেদন করলে আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এসময় ৩৬ আসামির মধ্যে ৩৪ জন আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামিরা হলেন- মাসুদ রানা ও শাকিল। সূত্র মতে, গত ২৬শে ডিসেম্বর ১৮ দলের মিছিল শেষে নগরীর লোকনাথ স্কুল সামনের রাস্তায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। সিদ্ধার্থকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে তিনি মারা যান। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাসহ  ৮৭ জনের নাম উল্লে¬খ করে বিএনপির চারশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।
এ মামলায় সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud