পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

`মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস’

Posted on July 9, 2017 | in রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না বলে ইউনেস্কোর নিষেধাজ্ঞা আমরা অতিক্রম করেছি। তারা কিছু ছোট শর্ত দিয়েছে। সেগুলোও সংশোধন করে বিদ্যুৎ কেন্দ্র করা হবে।

রোববার খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার পথে যশোরের রাজারহাটে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রামপাল নিয়ে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ঘরে বসে প্রেসব্রিফিং করে কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।’

খুলনায় যাওয়ার পথে সেতুমন্ত্রীর সঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud