পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিতা নূরের মৃত্যু নিয়ে রহস্য মিতা নূর আত্মহত্যা করেছেন: চিকিৎসক

Posted on July 1, 2013 | in জাতীয় | by

mita nur

ঢাকা :মিতা নূর আত্মহত্যা করেছেন বলে তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো, সোহেল মাহমুদ  বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতা নূর আত্মহত্যা করেছেন।’ তিনি বলেন, ‘আত্মহত্যাজনিত মৃত্যুর যতোগুলো কারণ থাকে তার সবগুলোই মিতা নূরের দেহে পাওয়া গেছে। এছাড়া শরীরের বাইরে বা ভিতরে কোনো ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি।’

 সোহেল মাহমুদ বলেন, ‘তবে এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কী না তা খতিয়ে দেখতে কিডনি, লিভার ও পাকস্থলীর অংশবিশেষ রাসায়নিক পরীক্ষার (ভিসেরা) জন্য রাখা হয়েছে।’ সোমবার ভোরে গুলশানে নিজের বাসার বসার ঘরে মিতা নূরের ঝুলন্ত লাশ পায় পুলিশ। খবর পেয়ে স্বজনদের পাশাপাশি নাট্য অঙ্গনের কর্মী ও সাংবাদিকরা গুলশানের ওই বাড়িতে ছুটে যান।
মিতা নূর আত্মহত্যা করেছেন, নাকি এটি হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু বলতে না পারায় সকাল থেকে তৈরি হয় জল্পনা-কল্পনা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud