পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিডিয়াকর্মীদের নিয়ে নিপুণের জন্মদিন উদযাপিত

Posted on June 12, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদ মাধ্যম ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের নিয়ে চিত্রনায়িকা নিপুণ এবার তার জন্মদিন বিশেষভাবে উদযাপন করেছেন। IMG_7165 DIP_2765
গত ৯ জুন ছিল নিপুণের জন্মদিন। নিজের জন্মদিনে বিশেষত বিনোদন সাংবাদিকদের নিজের বাসায় (রাজধানীর বনানীতে) নিমন্ত্রণ করে নিপুণ দিনটিকে স্মরণীয় করে তুললেন।

নিপুণের আহ্বানে সাড়া দিয়ে নিপুণকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেক বিনোদন সাংবাদিক। পেশাগত কাজ শেষ করে রাজধানীর ভয়াবহ ট্র্যাফিক জ্যাম এবং প্রচণ্ড গরমকে উপেক্ষা করে নিপুণের জন্মদিনে সাংবাদিকরা নিজেদের উপস্থিত রেখেছেন।

নিপুণ বলেন, ‘বলা যায় দশ বছরেরও বেশি সময় যাবত আমি চলচ্চিত্রে কাজ করছি। কিন্তু কখনোই সাংবাদিক ভাই বোনদের নিয়ে আমার বাসায় কোন পার্টি দেবার সুযোগ হয়ে উঠেনি। বিশেষত আমার জন্মদিনে। তাই এবারের জন্মদিন আসার আগেই পরিকল্পনা ছিল যে সবাইকে নিয়ে দিনটি উদ্যাপন করবো।

সবাই আমার ডাকে সাড়া দিয়ে আমাকে দোয়া করতে এসেছিলেন, তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সত্যি এবারের জন্মদিনটি আমার জীবনের স্মরণীয় একটি জন্মদিন হয়ে থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পী কাজী সোমা বলেন, ‘সবসময়ই তারকা মেলা হয়। কিন্তু নিপুণের এবারের জন্মদিনটি ছিলো পুরোপুরি সাংবাদিক মেলা।

সত্যিই অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছে।’ নিপুণের জন্মদিনে যে সকল বিনোদন সাংবাদিক উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা এবং দোয়া জানিয়েছেন তারা হলেন দেওয়ান হাবিব, মোহাম্মদ আওলাদ হোসেন, রিমন মাহফুজ,ফটো সাংবাদিক আবু সুফিয়ান, আবুল হোসেন মজুমদার, শামীম শাহেদ, সৈকত সালাহ উদ্দিন, অভি মঈনুদ্দীন, জাহাঙ্গীর বিপ্লব, জনি হক, রকিব হোসেন, আলমগীর কবির, নিথর মাহবুব, নিপু বড় য়া, মীর সামি, ফারহানা নিশো, মরিয়ম সেঁজুতি, দীপঙ্কর দীপক, এমদাদুল হক মিল্টন, দীপু খান, নূর, আলিফ হোসেন রিফাত, মাসুম জয় ও গোলাম সাব্বির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার, মিসেস দেওয়ান হাবিব, মিসেস আওলাদ হোসেন, কন্ঠশিল্পী কাজী সোমা, উপস্থাপিকা ফাওজিয়া এরিনাসহ আরো বেশ ক’জন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud