পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মা হওয়ার মাস না পেরোতেই শুটিংয়ে সাবা

Posted on November 21, 2014 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: মা হওয়ার মাস পেরোনোর আগেই ছেলে স্বরবর্ণকে নানির কাছে রেখে শুটিং শুরু করেছেন সোহানা সাবা। সপ্তাহ খানেক আগে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান। নাটকের নাম ‘অপ্সরী’। শুধু নাটক নয়, এরই মধ্যে তিনটি টিভি চ্যানেলের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন সাবা। এত তাড়াতাড়ি শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিলেন কীভাবে—জানতে চাইলে সাবা বলেন, ‘“অপ্সরী” নাটকের জন্য অবশ্য অনেক আগে থেকেই আমি শিডিউল দিয়ে রেখেছিলাম। পরে দেখলাম যেই তারিখটা দেয়া আছে, তাতে কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। তাই রাজি হলাম। তা ছাড়া এই নাটকটির নির্মাতাও নতুন, আমি চাইনি আমার জন্য সে যেন জটিলতায় না পড়ে। আমি নিজেও ফেরার তাগিদ অনুভব করছিলাম।’10360892_10152583970811429_703317046049155480_n 10371984_10152583971151429_5679600285650316989_n 10615497_10152583971496429_8987335905709733902_n 10687176_10152583971926429_8677497278884959034_n

সাবা এও বলেন, ‘জন্মের পর থেকেই স্বরবর্ণ তার নানির কাছে থেকে বেশি অভ্যস্ত। নানিকে সে খুব ভালো চেনেও। শুধু তা-ই নয়, পরিবারের অন্য সবার সহযোগিতার কারণে এত দ্রুত সময়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পেরেছি।’

২৫ ও ২৬ নভেম্বর ‘কনফেস’ নামের নতুন একটি নাটকের শুটিং করবেন সাবা। রিন্টু পারভেজের পরিচালনায় নাটকটিতে তাঁর সহশিল্পী হলেন রাশেদ মামুন অপু ও সাজ্জাদ। এরপরই সাবা কাজ করবেন ‘সাইড ইফেক্ট’ নামের আরেকটি নাটকে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud