পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাহবুব-খোকনের বিরুদ্ধে মামলা

Posted on January 6, 2015 | in রাজনীতি | by

52dcc2586e760-7_930_9881 copyস্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন ছাড়াও জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। এদের বাইরে আরো দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে বলে শাহবাগ থানার এসআই আলতাফ হোসেন জানিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাংচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্টের দ্বাররক্ষী আলমগীরকে পিটিয়ে আহত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে। বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud