পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মালিতে গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Posted on May 26, 2015 | in জাতীয় | by

1127a365e371104c38007efab83d74ac-Nilনিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত এক বাংলাদেশি শান্তিরক্ষী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন। দেশটির রাজধানী বামাকোতে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই হামলা হয়। আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মালিতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীল কণ্ঠ হাজং নিহত হন। হাতে গুলিবিদ্ধ হয়েছেন সৈনিক সিরাজুল ইসলাম। তিনি বামাকোর লেভেল-২ হাসপাতালে চিকিৎসাধীন। আইএসপিআর এর সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা জানান, নিহত নীল কণ্ঠ হাজং এর বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা। চলতি মে মাসের ১৮ তারিখ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান তিনি। এটাই ছিল তাঁর প্রথম শান্তিরক্ষা ​মিশন। মালির একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সোমবার রাতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই শান্তিরক্ষীরা জাতিসংঘের গাড়িতে ছিলেন। গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত।’মালির রাজধানী বামাকোতে গতকাল সন্ধ্যায় এই হামলা হয়। ছবি: আইএসপিআর এর সৌজন্যে
একই সূত্রের ভাষ্য, ‘আমরা এ ঘটনার ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য অনুসন্ধান করছি। এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলাকারীরা শান্তির দুশমন।’
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) একটি সূত্র এএফপিকে জানান, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষী বামকো বিমানবন্দর থেকে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়ে।
২০১৩ সালে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৪০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেখানে ১১ হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। বিশ্বে জাতিসংঘের যত শান্তিরক্ষা মিশন আছে, তার মধ্যে মিনুসমা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
সাধারণত দেশটির উত্তরে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর নিয়মিত জঙ্গি হামলা হয়। তবে দেশটির রাজধানীতে এমন হামলা বিরল।
গতকালের আগে গত বৃহস্পতিবার মালির রাজধানীতে জাতিসংঘের একটি আবাসিক এলাকায় হামলা হয়। এতে এক বেসামরিক নিরাপত্তারক্ষী আহত হন। তবে ওই হামলায় কোনো সেনা হতাহত হননি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud