May 6, 2026
ডেস্ক রিপাের্ট: সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের মেয়েদের। কিন্তু সেই পথ মাড়ায়নি মেয়েরা। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সু কি তাতে নোরিওর শিষ্যরা। ম্যাচের ১৮ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেয় মেনু মারমা। আর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাবিনা খাতুন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতির পরে ৮৭ মিনিটে দলীয় তৃতীয় এবং ব্যাক্তিগত দ্বিতীয় গোলটি করেন সাবিনা খাতুন। মালদ্বীপের পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন ঈশিতা স্যামা। সেমিফাইনালে তারা গতবারের ফাইনালিষ্ট নেপালের মুখোমুখি হবে। ১৯ নভেম্বর ইসলামাবাদে জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।