পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মামলা থেকে মুক্তি পাননি সানা খান

Posted on October 20, 2013 | in বিনোদন | by

Shana-Khan-photo-7বিনোদন: ‘জয় হো’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন মডেল ও অভিনেত্রী সানা খান। সালমানের ভাই নির্মাতা ও অভিনেতা সোহেল খান পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৪ জানুয়ারি। তবে সালমানের নায়িকা হিসেবে নয়, সানা খান বেশি আলোচিত হয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোরী অপহরণ মামলায় সম্পৃক্ততার অভিযোগে। আজ রোববার মামলাটি থেকে সানা খানের অব্যাহতি পাওয়ার আবেদন নামঞ্জুর করেছেন বোম্বে উচ্চ আদালত।

গত এপ্রিলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ চেষ্টার অভিযোগে সানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে মুম্বাই পুলিশ। কিছুদিন আগে জানানো হয়, মামলার তদন্তকাজ প্রায় শেষ এবং শিগগির চার্জশিট দাখিল করা হবে। এর পরিপ্রেক্ষিতে মামলা থেকে সানা খানকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী অশোক সারোগি।
অপহরণ মামলাটির শুনানি হয়েছে আজ রোববার। শুনানি চলার সময় বিচারপতি এস সি ধর্মাধিকারী ও গৌতম প্যাটেল সাফ জানিয়ে দেন, মামলাটি থেকে কোনো অবস্থাতেই অব্যাহতি পেতে পারেন না সানা। এ প্রসঙ্গে তাঁদের ভাষ্য, ‘এই ঘটনায় সানা খানের বিএমডবিøউ গাড়ি ব্যবহূত হয়েছে। এরপরও কীভাবে বলা যায় যে তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন! আমরা কীভাবে তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারি!’
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের নভেম্বরে সানা খানের ভাতিজা ১৮ বছয় বয়সী নাভেদ খানের সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোরীর বন্ধুত্ব গড়ে ওঠে সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটের মাধ্যমে। এরপর তাঁদের মধ্যে দেখাসাক্ষাৎ শুরু হয়।
কয়েক মাস পর ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন নাভেদ। কিন্তু মেয়েটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। গত ৩০ এপ্রিল সানপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিল মেয়েটি। পথিমধ্যে তাকে টেনেহিঁচড়ে সানার বিএমডবিøউ গাড়িতে তোলার চেষ্টা করে নাভেদ ও তাঁর তিন বন্ধু। সে সময় গাড়ি চালাচ্ছিলেন সানা। কিন্তু তাঁদের চেষ্টা সফল হয়নি। কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মেয়েটি।
পরে মেয়েটির পক্ষ থেকে অপহরণ মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন নাভেদ ও তাঁর তিন বন্ধু। তবে এই মামলায় নিম্ন আদালত থেকে আগাম জামিন দেওয়া হয় সানা খানকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud