পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মানি লন্ডারিং আইন সংশোধন করতে হবে: সুরঞ্জিত

Posted on July 4, 2014 | in রাজনীতি | by

eb0b220628abcef328404ff5e48611d3-04-07-14নিজস্ব প্রতিবেদক: ফোকাস বাংলাঅর্থ পাচার রোধে মানি লন্ডারিং আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, ‘অর্থ পাচারের ঘটনা খুব উদ্বেগজনক। এটা প্রতিরোধে সরকারকে এ বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ ও মনোযোগী হতে হবে। প্রয়োজনে মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করতে হবে।’ অর্থ পাচারে বাংলাদেশ দ্বিতীয় দেশ হওয়ায় দুঃখপ্রকাশ করে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংককে আটঘাট বেঁধে মাঠে নামতে হবে। তবে আমার জানা মতে, সরকার এ বিষয়ে কঠোর হচ্ছে।’

সুরঞ্জিত বলেন, ‘আমাদের দেশ থেকে শুধু টাকা যাচ্ছে না, আসছেও। এ জন্য সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটা সংস্কার করতে হবে।’ তিনি বলেন, ‘কিছু ফসিল মন্ত্রী, অসাধু ব্যবসায়ী ও আমলা দিয়ে দেশ চালানো যায় না। দলকে সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার জন্য কর্মীদের কাজে লাগাতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী যাকে বিশ্বস্ত মনে করেন, তাকে দিয়েই এ কাজ করাতে পারেন।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটি সরকার যতই দক্ষ হোক, ম্যাকানাইজড হোক, তার মূল চালিকাশক্তি হলো সংগঠন। সংগঠনকে শক্তিশালী না হলে সরকার ঠিকভাবে চলে না। আশার কথা হলো, আমাদের তরুণ নেতা সজীব ওয়াজেদ জয় সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী হচ্ছেন, এতে আমরা খুবই আশাবাদী। আশা করি, তিনি (জয়) জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন—এটাই আমাদের বিশ্বাস।’ আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud