পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মানিকগঞ্জের চলন্ত বাসে ধর্ষণ: মামলার রায় ১৩ ফেব্রুয়ারি

Posted on February 9, 2014 | in সারা দেশ | by

sdsমানিকগঞ্জ: আগামী ১৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে চাঞ্চচল্যকর পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে। রবিবার যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান রায়ের দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তরা ব্রিজের মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন সাভারের একটি গার্মেন্টস কারখানার নারী শ্রমিক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে বাস চালক দিপু মিয়া ও বাসের সহকারী কাশেমকে গ্রেপ্তার করা হয়। আটকরা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঘটনার ১৪ দিন পর গত বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে ওই দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মানিকগঞ্জ জেলার পিপি অ্যাডভোকেট আবদুস সালাম জানান, মামলায় মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের জবানবন্দিসহ যে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে তাতে তিনি সর্বোচ্চ শাস্তি আশা করছেন।জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেছেন বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud