পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মানবপাচার বন্ধ না হলে বাংলাদেশ কালো তালিকায় পড়তে পারে

Posted on May 25, 2015 | in জাতীয় | by

WO-AU250_BANGTR_M_20141028181921 (1)নিউজ ডেস্ক: সাগরপথে অবৈধভাবে মানবপাচার রোধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। না হয় ভবিষ্যতে জনশক্তি রপ্তানিতে ঝুঁকির মুখে পড়বে এবং বাংলাদেশ কালোতালিকাভূক্তও হতে পারে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মিয়ানমারের কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এই উদ্বেগের কথা জানানো হয়।
এছাড়া সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই চার রাষ্ট্রদূতকে নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্বে দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ওই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় এবং শরণার্থী ক্যাম্পগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করে শুধু বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। কোনোভাবেই যেন বাংলাদেশি বলে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে না পারে সেদিকে কড়া খেয়াল রাখা হয়।
বৈঠকে রাষ্ট্রদূতরা বলেন, সমুদ্র পথে অবৈধভাবে মানবপাচার বন্ধ করতে না পারলে বাংলাদেশের ভাবমূর্তি খারাপের দিকে যাচ্ছে। তাই মানব পাচারে প্রতিষেধক নয় প্রথমেই প্রতিরোধ করতে হবে। এ রুট দিয়ে মানবপাচার বন্ধ করতে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের দ্রুত আলোচনার তাগিদ দেন।
‘মানবপাচার বন্ধে করণীয়’ ঠিক করতেই এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরাও ঢাকায় এসেছেন।
বৈঠকে সূত্র জানায়, বৈঠকে মানবপাচারের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার কথা বলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতদের একজন বলেন, এভাবে বাংলাদেশ থেকে মানবপাচার হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো খুবই ক্ষুব্ধ।
রাষ্ট্রদূতরা বলেন, মিয়ানমারের কারণেই বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। যে নৌকাগুলো দিয়ে পাচার করা হয় সবগুলোই সেখানে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের ভাবমূর্তি এরই মধ্যে যথেষ্ট ক্ষুন্ন হয়েছে। যদি মানবপাচার রোধ করা না যায় তাহলে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।
রাষ্ট্রদূতরা জানান, যারা এরই মধ্যে বিভিন্ন দেশে উদ্ধার হয়েছেন তাদের ফিরিয়ে আনতে সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়। তারা বলেছেন, যারা এভাবে পাচার হচ্ছে তাদের মধ্যে স্বয়ং পাচারকারীও রয়েছেন। অন্যদিকে এমন বাংলাদেশি আছেন যিনি নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিচ্ছেন, যাতে ওইসব দেশে আশ্রয় পান।
অভিবাসী সমস্যা মোকাবেলায় আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকেও বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud