পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘সর্বনাশা ইয়াবা’

Posted on September 26, 2014 | in বিনোদন | by

10552498_1524026714495361_4848935838375339169_nবিনোদন ডেস্ক: মারুফ-প্রসূন জুটি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’ আজ মুক্তি পেল। এর আগেও সিনেমাটি মুক্তির বেশ কয়েকটি তারিখ ঘোষণা হলেও পরবর্তীতে প্রযোজক সমিতির সাথে বনিবনা না হওয়াতে ‘সর্বনাশা ইয়াবা’ মুক্তির পিছিয়ে যায়। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কাজী মারুফ ও তাঁর বিপরীতে রয়েছেন লাক্সতারকা প্রসূন আজাদ। তবে প্রথম দিনে সিনেমাটি মাত্র একটি হলে মুক্তি পেল। ময়মনসিংহের ভালুকায় ‘শাপলা’ সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে কাজী মারুফ জানালেন, ‘সিনেমাটির মাধ্যমে আমরা দর্শকদের একটি মেসেজ দিতে চেয়েছি। আশা করছি আমার আগের সিনেমাগুলোর মতো এটিও দর্শকরা ভালো ভাবে গ্রহণ করবে। ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তমা, মেহমুদ, জিয়া, হাবিব খান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন সমাজ সচেতন পরিচালক কাজী হায়াৎ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ সাগির এবং আহমেদ রাজীব। উল্লেখ্য, এর আগে কাজী হায়াৎ পরিচালিত ও মারুফ অভিনীত ‘ইতিহাস’, ‘অন্ধকার’, ‘ইভ টিজিং’ সিনেমাগুলো দর্শক নন্দিত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud