পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাইলি সাইরাসকে পছন্দ নয় শোয়ার্জেনেগারের

Posted on December 9, 2014 | in বিনোদন | by

Arnold_Schwarzenegger-1418132135বিনোদন ডেস্ক : হলিউডের প্রবীণ অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের ছেলে প্যাট্রিক প্রেম করছে মাইলি সাইরাসের সঙ্গে। এ কারণেই শোয়ার্জেনেগারের চোখের কাটা হয়েছে হলিউড অভিনেত্রী ও পপতারকা মাইলি সাইরাস। এরই মধ্যে সন্তানকে সাইরাসের ব্যাপারে সতর্কও করে দিয়েছেন এ অভিনেতা।
কন্টাক্ট মিউজিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিক ও মাইলি সাইরাসের মধ্যে প্রেমের সম্পর্ক কোনভাবেই মেনে নিতে পারছেন না শোয়ার্জেনেগার ও তার স্ত্রী। সাইরাসের উশৃঙ্খল জীবন যাপনই শোয়ার্জেনেগারের অপছন্দের কারণ।
শোয়ার্জেনেগার তার সন্তানকে মাইলি সাইরাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তবে বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি সাইরাসও। ফলে খুব দ্রুতই তাদের সম্পর্কের ইতি ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাইরাসের লাইফস্টাইল একেবারেই পছন্দ করেন না শোয়ার্জেনেগার। আর তাই ছেলের সঙ্গে সাইরাসের কোন সম্পর্ক থাকুক এটাও তিনি চান না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud